1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

লালমোহনে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৬:৪০ pm

লালমোহন (ভোলা) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, সাবেক অধ্যক্ষ ও যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, যুবদলের সাধারণ সম্পাদক হাসান কাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ