1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

লালমোহনে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০ ১২:০১ pm

ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ১৯জুন দিবাগত রাত সাড়ে ৯ টার সময় লালমোহন সদর উত্তর বাজারে কাঠপট্টি ও কসাই পট্টি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । স্থানীয়দের সহযোগিতায় লালমোহনসহ আরও পাঁচটি ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমোহন বাজারের ব্যবসায়ীরা জানান, করোনায় দোকান-পাট বন্ধ করে বিকালে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। রাত সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাজারের ব্যবসায়ীরা লালমোহন ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে হারুন খলিফার দোকান,আলমগীরের দোকান, জসিমের গোস্তের দোকান, জাহাঙ্গীরের কনফেকশনারি, মাসুদের কাঁচা মালের দোকান, মিজানের পার্সস্টোর ও একটি ফার্মেসী সহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন। এদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ