1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে ৪৪ হাজার পরিবারে মাঝে ভিজিএফ চাউল বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ৯:২৫ am

সারাদেশের ন্যায় রৌমারীতে বন্যা সংকট ও ঈদ উপলক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ৪৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি হারে ৪৩৯ দশমিক ৯৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী উপজেলার সংশ্লিষ্ট সকল পরিবারের এমন সহায়তা পাবে।

বরাদ্দ অনুযায়ী উপজেলার ৬টি ইউনিয়নে যথাক্রমে দাঁতভাঙ্গা ইউনিয়নে ৭০ দশমিক ৩৫০ মেট্রিক টন, শৌলমারী ইউনিয়নে ৫৮ দশমিক ৬০০ মেট্রিকটন, বন্দবের ইউনিয়নে ৭০ দশমিক ৩৯০ মেট্রিকটন, রৌমারী সদর ইউনিয়নে ১শ দশমিক ২২০ মেট্রিকটন, যাদুরচর ইউনিয়নে ৭৪ দশমিক ৭৯০ মেট্রিকটন ও চর-শৌলমারী ইউনিয়নে ৬১ দশমিক ৫৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উক্ত চাল সোমবার (২৭ জুলাই) সকাল থেকে ৬টি ইউনিয়নে দুস্থ্য পরিবারের মাঝে বিতরণের কাজ চলছে। ঈদ উপলক্ষ্যে ও বন্যার্তদের মাঝে ভিজিএফ পৌঁছে দেয়ার ব্যাপারে চেয়ারম্যান সামছুল আলম, শহিদুল ইসলাম শালু কবির হোসেন ও চেয়ারম্যান শরবেশ আরি বলেন, বন্যার কারণে রাস্তাঘাট ডুবে গেছে, ফলে বিভিন্ন ইউনিয়নে মালামাল বহন করতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া বন্যার কারণে পানি বন্দি মানুষ ত্রাণ নিতে অতিকষ্টে পারাপার করছেন।

এ ব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ভিন্নবার্তা ডটকমকে বলেন, ভিজিএফ বণ্টন যাতে কোন প্রকার অনিয়ম না হয় সে জন্য প্রতি ইউনিয়নে ২ জন করে ট্যাক অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের মনিটরিং টিম সার্বক্ষণিক তদারকি করছে।
ভিন্নবার্তা ডটকম/তারা/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ