
মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সায়দাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. কাইয়ুমের ছেলে মো. এনামুল হক (৩০) এবং একই গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে মো. ফারদিন (২২)।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।