1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ৪:২৬ pm

গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানিতে ডুবে দীনা খাতুন (১২), সিয়াম (১৩) ও হামিম (১৫) নামের তিন খালাতো ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ১টার দিকে কুড়িগ্রামের রৌমারী সদর ইউনিয়নের কজেল পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

মৃত্যু তিন শিশুর শিক্ষার্থীর মামা জোবায়ের জানান, আমার ভাগ্নি দীনা ও ভাগ্নে হামিম কয়েকদিন আগে রৌমারী কলেজ পাড়ায় অপর এক দুলাভাই সহকারি অধ্যাপক হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন ৪ ভাইবোন ও মামাসহ ৫জন মিলে দুপুরের দিকে বাড়ির পাশে ইজগেট সংলগ্ন সোনাভরি নদীতে গোসল করতে যায়। এসময় দীনা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য পরপর ভাইবোনেরা গেলে তারও পানিতে ডুবে যায়। এমতাবস্থায় তাদের বড়বোন তাকিয়ার চিৎকারে স্থানীয় হেলাল, আবির উদ্দিন, জসিম ও নয়ন এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে।

এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল আলম তিন জনকে মৃত্যু ঘোষণা করেন। তারা হলেন ঢাকা জেলার ওলি উল্লাহর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী দীনা পারভীন, উপজেলার কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণীর ছাত্র হামিম ও কলেজপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র সিয়াম।

খবর পেয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে আসেন এবং মৃত্যু ব্যক্তির স্বজনদেরকে শান্তনা দেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ