1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৫ pm

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সাবেক ফ্যাসিস্ট ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন।

থানা সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম—যিনি অতীতে ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন—গোপনে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এমন তথ্য পুলিশের কাছে আসে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে রৌমারী থানার সেকেন্ড অফিসার শাহনেয়াজ-এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সংগীয় ফোর্স নিয়ে টাপুরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রৌমারী থানা অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা অবৈধ সংঘবদ্ধ তৎপরতা প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ