
রৌমারী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রৌমারী হাট-বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে দীর্ঘদিন লকডাউনে থাকা বেকার দরিদ্র ক্ষুদ্র ব্যাবসায়ী ও ট্রাক শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ১৯ মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১১০ জন বেকার ক্ষুদ্র ব্যাবসায়ী ও শ্রমিকের মাঝে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম লবন, ১ লিটার তেল, একটি সাবান মিলে একটি প্যাকেজ প্রস্তুত করে তাদের হাতে তুলে দেয়া হয়। উক্ত ত্রাণ সামগ্রী পেয়ে উপকার ভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ তথা দেশের মানুষ যখন করোনার ছোবলে আতংকিত, অনেকে বেকার। ঠিক তখন সরকার জনগণকে খাদ্য নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর। তাই সরকারের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দক্ষ পরিচালনায় গ্রাম গঞ্জ শহর আনাচে-কানাচে ক্ষুধার্ত মানুষদের খাদ্য সহায়তা দিতে বদ্ধ পরিকর। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর রাখছেন তিনি।
আজকের ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেরা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও রৌমারী থানার ডিএসবি মোঃ মেহেদী হাসান প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস