1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারী দুপক্ষের গোলাগুলি, নিহত ১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১ ৪:২৪ pm

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা। সে ওই ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন।

তারা রাতে শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তিন থেকে চারটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয়পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

রোহিঙ্গা নেতা মো. আলী বলেন, এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ