1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে: কৃষি উপদেষ্টা চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ নেত্রকোনায় বিএনপির প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা ৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

রাস্তায়-উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য ফেলা চলবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০ ৭:১৪ pm

রাস্তায়-উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য ফেলা আর চলবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার ২৯ নাম্বার ওয়ার্ডের ইসলামবাগে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানাস্থর কেন্দ্র (এসটিএস) এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফজলে নূর তাপস এ কথা বলেন।

বর্জ্য সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ৬টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালী থেকে বর্জ্য সংগ্রহ করবে জানিয়ে মেয়র বলেন, প্রত্যেক ওয়ার্ডে যে ময়লা-আবর্জনা-বর্জ্য থাকবে রাত ১০টার মধ্যে সকল বর্জ্য এই অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে এবং রাত ১০টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা আমরা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাব। সুতরাং রাস্তায় ও উন্মুক্ত স্থানে আমরা আর কোনো ময়লা বরদাশত করব না, রস্তায়-উন্মুক্ত স্থানে কোন বর্জ্য থাকতে দেয়া হবে না।

মেয়র বলেন, আমরা এরই মাঝে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন থেকে যে ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই সেই ওয়ার্ডগুলোতেও আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করব। এসময় মেয়র তাপস আরও জানান যে, রাত ৯টা থেকে পরিচ্ছন্ন কর্মীরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, পানি ছিটিয়ে দেবে এবং ভোর ৬টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার পরিচ্ছন্ন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ