1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

রাশিয়ার ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ৯:১৯ pm

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন ঘোষণা দিয়েছেন তার দেশ বিশ্বের প্রথম করোনাভাইরাস বিরোধী ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। রাশিয়ার এ নতুন ভ্যাকসিনের না স্পুটনিক-ভি। তবে এই ভ্যাকসিনটি এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

বিবিসি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ছয়টি ভ্যাকসিন রয়েছে। তার মধ্যে তিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে। এগুলো মানব শরীরে ব্যাপকভাবে পরীক্ষা করা হচ্ছে।

বিশ্ব জুড়ে ১০০ বেশি ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার এর মধ্যে কয়েকটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা রাশিয়ার দ্রুত গতিতে ভ্যাকসিন তৈরিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রাশিয়ার সঙ্গে টিকাটি পর্যালোচনার বিষয়ে আলাপ হয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে রাশিয়াকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে কোভিড-১৯ টিকার উৎপাদন করতে।

করোনাভাইরাসের এ ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সেটির অনুমোদন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভ্যাকসিনটি দুই মাসেরও কম মানব পরীক্ষার পর মস্কোর গামালিয়া ইনস্টিটিউট তৈরি করেছে। খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া এই ভ্যাকসিনের ব্যাপকভিত্তিক উৎপাদনে যাবে।

ভ্যাকসিনটির বিষয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি বেশ কার্যকরভাবে কাজ করছে এবং ভ্যাকসিনটি একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে।

প্রথমে স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য সেপ্টেম্বর থেকে এই ভ্যাকসিনটি সরবরাহ করা হবে। জানুয়ারিতে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ