1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর ‘তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’ রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

রাত থেকেই জেঁকে বসছে ঠান্ডা, শৈত্যপ্রবাহের সতর্কতা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৮:০১ pm

আজ (মঙ্গলবার) থেকেই দেশের বেশ কিছু অঞ্চলে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। যার ফলে আগামী ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এসব তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী, সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে এবং বাকি এলাকাগুলোতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এছাড়া পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় খুবই অল্প সময়ের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিলেও নিতে পারে। এই পরিস্থিতি নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির ওপর। তবে, এর কিছুদিন পরেই দেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ সক্রিয় হতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ