1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ৪:২৯ pm

রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৩ আসামির বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী) ২০০৩ এর ৯ (৩) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষনা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মজলিসপুরের মৃত আবুল মোল্লার ছেলে রানা মোল্লা (২৪), খানখানাপুর দত্ত পাড়ার আরশাদ মোল্লার ছেলে মামুন মোল্লা (২০) ও মজলিসপুরের মৃত মোন্নাফ সরদারের ছেলে হান্নান সরদার (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। সন্ধ্যার পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পৌঁছালে গোপালগঞ্জের কোনো বাস না পেয়ে অপেক্ষা করতে থাকেন। এমন সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানা মোল্লা ও মামুন মোল্লা ইজিবাইক নিয়ে এসে বলেন, ‘এখন বাস পাবেন না। ফরিদপুর গেলে বাস পাবেন।’

সরল বিশ্বাসে তিনি ওই ইজিবাইকে ওঠেন। পথিমধ্যে বসন্তপুর থেকে হান্নান সরদার ইজিবাইকে উঠে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে বসন্তপুর আখ সেন্টারের পাশে বাঁশঝাড়ে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গণধর্ষণ করেন আসামিরা। অনেক অনুরোধের পর ভোরে তাকে ছেড়ে দেন তারা। এরপর তিনি দৌড়ে গিয়ে ফরিদপুর র্যাব ক্যাম্পকে মৌখিকভাবে বিষয়টি জানান এবং ২৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করেন।

রাজবাড়ীর সহকারী পিপি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ