1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর বাড্ডায় চাকরির আশ্বাস দিয়ে তরুণীকে অফিসে ডেকে ‘ধর্ষণ’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০ ৫:২২ pm

চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে রাজধানীর বাড্ডা প্রগতি সরণির একটি অফিস কক্ষে ডেকে নিয়ে এক (১৮) তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগী দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকৃত আসামি পলাতক রয়েছেন।

আজ দুপুরে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, মেয়েটির বাড়ি পটুয়াখালী। উচ্চমাধ্যমিক পাশ করার পর সে চাকরির উদ্দেশ্যে গত ৯ দিন আগে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আসেন।
সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত ১৭ জুলাই তাকে প্রগতি সরণির গ ৯৭/১ নম্বর এই ভবনের চারতলার ওই কোম্পানির অফিসে নিয়ে যান।

এসময় ওই ব্যক্তি অফিসের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। এবং দ্বিতীয় আসামি অপারেশন ম্যানেজার শহিদুল হক (৪৫) রুমের দরজা বাইরে থেকে তালা আটকে দেন।

সিকিউরিটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানও (৪৫) ধর্ষণে সহায়তা করেন। বেলা আড়াইটার দিকে ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী লজ্জায় কাউকে কিছু না বলে পরিচিতের ওই বাসায় চলে যান। পরবর্তীতে অন্য একটি অনলাইন শপিংয়ে চাকরি নেন। সেখানে চাকরিরত অবস্থায় সহকর্মীদের কাছে ঘটনা খুলে বলেন। সহকর্মীরা তাকে নিয়ে শুক্রবার রাতে বাড্ডা থানায় এসে ঘটনার বিস্তারিত জানায়। এবং ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার তরুণীকে আজ দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অভিযান চালিয়ে ধর্ষণের সহায়তাকারী দুই আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ