1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ৪:১৬ pm

রাজধানীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (লালবাগ বিভাগ) সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. সেলিম (৫০), মো. দিলু ওরফে বাডু (৩২) ও মো. আলী (২২)।

শুক্রবার (২৮ আগস্ট) ডিবি, লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ইয়াবাগুলো একটি বেবি কেয়ার ও দু’টি বায়োমিল দুধের কৌটায় বিশেষ কৌশলে রাখা ছিল।

আটক তিনজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ