1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

যুবলীগের নেতারা কি চোর: মান্না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:০৫ pm

যুবলীগের নেতারা কি চোর- এমন প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একের পর এক দুর্নীতিতে পর্যবাসিত সরকারের লোকজন। দুর্নীতি ধরা পড়ছে কিন্তু তা গণমাধ্যমে প্রকাশ করতে দেয়া হচ্ছে না।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ স্মরণে এই সভা হয়।

তিনি বলেন, মাত্র একদিন আগে একজন উপজেলা নির্বাহী অফিসারের ঘরের মধ্যে ঢুকে মাথায় কোপ দিয়েছে যে- তার মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে গেছে। তারপর গ্রেফতার হয়েছে যুবলীগের সোনার তিনটি ছেলে। খুব বুদ্ধিমান তারা। এত বুদ্ধি যে- পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে- আমরা চুরি করতে ঢুকেছিলাম। যুবলীগ কি চোর? যুবলীগের নেতারা কি চোর?

মান্না আরও বলেন, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। ওর যে বয়স সে বয়সে এই টাকা গুনে শেষ করতে পারবে? লিখতে দেয়া হচ্ছে না, কারণ লিখতে দিলে আরও কত কি যে বেরিয়ে যাবে।

সংগঠনের সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ