1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১ ২:৫৬ pm

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ হাসান জানান, খোকন পিকআপ চালক, রাত সাড়ে তিনটায় বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে টেলিফোন ভবনের পাশে ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাঈদ বরিশালের গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের শামসুল হকের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ