1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

ম.খা আলমগীরের হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০ ১১:০৮ pm

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পার্শ্ববর্তী সেবা জেনারেল হসপিটালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে এ দুটি হাসপাতালে সোমবার (১০ আগস্ট) দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা এবং সেবা জেনারেল হসপিটালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‌্যাব-১ এর কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া বলেন, আমাদের যে সব প্রতিষ্ঠান চলছে সে সব প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কি-না এবং ঠিক মতো সেবা প্রদান করছে কি-না সেটা দেখার উদ্দেশ্যেই আমরা বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করছি। কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি আমাদের সেবা প্রতিষ্ঠানগুলো সুষ্ঠু নিয়মে চলুক, নিয়মের মধ্যে থাকুক, সেবা প্রার্থীদের সেবা নিশ্চিত করুক। কোনো অভিযান বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সুরক্ষা সেবা বিভাগ থেকে যে সার্কুলার জারি করা হয়েছিল বিভিন্ন মিডিয়ায় তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, একটা মিডিয়া বলেছে যে অভিযান বন্ধ হয়ে যাবে নাকি। অভিযান বন্ধ হয়নি। আজকের অভিযানই তার প্রমাণ। স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রেখে স্বাস্থ্য বিভাগ থেকে জনগণ যাতে সেবা পায় সেটা ঠিক রাখার একটি সমন্বিত ব্যবস্থার জন্য সার্কুলার জারি করা হয়েছিল।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালটির লাইসেন্স নেই। তাদের অপারেশন থিয়েটারে যেসব সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে সেগুলো ৫-৬ বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এসব মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার করলে রোগীদের ক্ষতি হতে পারে। এখানে এ প্রতিষ্ঠানের যে চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারাও বলেছেন এটা কাঙিক্ষত নয়।

তিনি বলেন, হাসপাতালটির ল্যাবে অনুমতি ছাড়া ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে। রক্ত পরিসঞ্চালন করতে হলে আইন অনুযায়ী লাইসেন্স করতে হবে। সেই লাইসেন্সটি তারা না নিয়েই রক্ত পরিসঞ্চালন করে আসছিলেন। রক্ত পরিসঞ্চালন করতে হলে অবশ্যই রক্তের পাঁচটি টেস্ট করতে হবে। যেসব হাসপাতালের লাইসেন্স নেই সেই সব হাসপাতালকে লাইসেন্স করার জন্য আগামী ২৩ আগস্ট পর্যন্ত মন্ত্রণালয় সময় বেঁধে দিয়েছে। সে কারণে আমরা প্রতিষ্ঠানটি সিলগালা করিনি। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি লাইসেন্স নিতে ব্যর্থ হলে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেব।

এদিকে বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় সেবা জেনারেল হসপিটালে অভিযান চালিয়ে হসপিটালটিতে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ও রক্ত পরিসঞ্চালনের অনুমতি না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ