1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

মৌখিক পরীক্ষা ছাড়াই নেয়া হচ্ছে ৮ হাজার চিকিৎসক-নার্স

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১ ৭:৩২ pm

করোনাভাইরাস মহামারির মধ্যে হাসপাতালগুলোতে রোগীর চিকিৎসায় মৌখিক পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দ্রুত চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের কথা সাংবাদিকদের জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন করে আর কোথায় হাসপাতাল চালু করব? নতুন তো কোনো ভবনও নেই। ডাক্তার-নার্সরাও ক্লান্ত হয়ে গেছেন, তারা কত কাজ করবেন? দেড় বছর ধরে হচ্ছে। নতুন চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ইন্টারভিউও বাদ দিয়েছি। অনুরোধ করেছি ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন নেয়ার দরকার নেই, তাড়াতাড়ি তাদের কাজে যোগদান করার সুযোগ করে দেয়া হোক, সেই ব্যবস্থাটাও আমরা করেছি।’

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ২১ কোটি টিকা লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার।’

টিকাগুলো কোন কোন জায়গা থেকে আসছে সেই তথ্য দিয়ে জাহিদ মালেক বলেন, ‘কোভ্যাক্স থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি; যেমন মডার্না, ফাইজার। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে অর্থাৎ সাত কোটি আসবে। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে সাত কোটি ভ্যাকসিনের চুক্তি করেছি, সেটি আগামী বছরের দ্বিতীয় কোয়ার্টারে হয়তো আমরা পাব। মোট ২১ কোটি ভ্যাকসিন পাচ্ছি।’
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ