1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মুরাদনগরে গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১২ pm

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় আলহাজ্ব কিবরিয়া সরকার কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকারের প্রতিষ্ঠিত বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

বলীঘর গ্ৰামের বিশিষ্ট শিক্ষানুরাগী ডা: সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
তেহরান ইউনিভার্সিটির প্রভাষক ড. নূরে আলম মোহাম্মেদী,
আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হাক্কানী, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার শেখ সোহরাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ আব্দুল জলিল প্রমূখ।

ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মিসেস তাহমিনা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সোহান, স্থানীয় ওয়ার্ড মেম্বার আতাউর রহমান রিপন, মহিলা ইউপি সদস্য রুনা আক্তার, মোঃ ডিটু, ডাঃ কবির হোসেন, মোঃ শামীম, দুলাল হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্ধ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগীত শিল্পীরা গান পরিবেশন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ