1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

মুন্সিগঞ্জে ইয়াবা, পিস্তল ও গুলিসহ আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ২:১৯ pm

মুন্সিগঞ্জে ৫৪৫ পিস ইয়াবা, বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও তিন রাউন্ড কার্তুজসহ চার জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চারটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় সদর উপজেলার আটপাড়ায় অভিযান চালিয়ে পলাশ বেপারি (৩৩) ও মো. পলাশ শেখকে (৩৫) ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক পলাশ বেপারির দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, পাঁচ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি এবং তিনটি খালি ম্যাগজিন জব্দ করা হয়। এরপর পূর্ব দেওসার গ্রামে অভিযান চালিয়ে মো. সোহেল মোল্লা (৩১) নামে এক যুবককে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয় মো. রুবেল শেখকে (৩২)।

তিনি আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে সদর থানায় তিনটি এবং সিরাজদিখান থানায় একটি মামলা করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ