
গাজীপুরের পূবাইলে মুখোমুখি সংঘর্ষে বাদশা পরিবহনের দুই বাস ডোবার পানিতে পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে পূবাইলে ফেরিঘাট বিজের ঢালে টংগী-ঘোড়াশাল হাইওয়ের পিপলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম দিনা নাজনিন (৪২)। তিনি কালীগঞ্জ থানার জামালপুর গ্রামের কোরবান আলীর স্ত্রী।
জানা যায়, টংগী-ঘোড়াশাল হাইওয়ের পিপলিয়া এলাকায় যাত্রী ছাঊনির পাশে সাভারের রফতানি থেকে ভৈরবগামী বাদশা পরিবহনের সঙ্গে (ঢাকা মেট্রো ব- ১১-৪৭৩৪) বিপরীতমুখী ওপর একটি বাদশা পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬১৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ দুই বাস হাইওয়ের পাশের ডোবার পানিতে ডুবে যায়। এ সময় এক নারীর মৃত্যু হয়।
এ ঘটনার পর প্রায় তিন ঘণ্টার বেশি সময় ওই হাইওয়েতে যান চলাচলা বন্ধ থাকে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সাভিসের কর্মীরা অভিযান চালিয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে।
যাত্রী আবুল কালাম বলেন, সকাল ৭টার দিকে ওই এলাকায় পূবাইল ফেরিঘাট ব্রিজের পাশে বিকট শব্দে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দেখি আমরা পানির নিচে। তার পর কীভাবে ওপরে এলাম বলতে পারছি না।
ভিন্নবার্তা ডটকম/এসএস