1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জনতা ব্যাংক থেকে ১৯৬৩ কোটি টাকা লুটপাট, আসামি ৩৪ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে: কৃষি উপদেষ্টা চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ নেত্রকোনায় বিএনপির প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা

মাস্ক নিয়ে নতুন করে যা বললো ট্রাম্প

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ১১:৫৬ am

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন লাখ লাখ মানুষ। শুরু থেকেই এই ভাইরাসকে গুরুত্ব না দেয়া দেশটির প্রেসিডেন্টের সমালোচনা হচ্ছে বিস্তর। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার তিন মাস আগেই নাকি প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। সেই সতর্কতার ধার ধারেননি ‘একরোখা’ ডোনাল্ড ট্রাম্প। তারই খেসারত দিতে হচ্ছে আমেরিকানদের। লাশের সারি বেড়েই চলেছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্পের সমালোচনা আরও জোরদার হচ্ছে। সেটি আচ করতে পেরে নিজেকে খোলনচলে বদলানোর চেষ্টায় আছেন ট্রাম্প। তারই প্রমাণ পাওয়া গেল তার সাম্প্রতিক কর্মকাণ্ডে।

ট্রাম্প মাস্ক পরার ঘোর বিরোধী ছিলেন। নিজে মাস্ক পরতেন না। এখন পরছেন। সম্প্রতি বলেছেন, মাস্ক পরা দেশপ্রেম। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে করোনাভাইরাসকে মোকাবেলা করারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার নিজের মাস্ক পরিহিত একটি ছবি টুইট করেছেন ট্রাম্প। সেখানে করোনাভাইরাসকে ‘অদৃশ্য চীনা ভাইরাস’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মাস্ক পরার সাফাই গেয়ে ট্রাম্প টুইটারে লিখেছেন- ‘অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেকে মানুষ বলেন যে, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটেই স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!’
এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি তোলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা সবাইকে মাস্ক পরতে আহ্বান জানালেও তাতে পাত্তা দিচ্ছিলেন না ট্রাম্প। এই অবস্থার জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির টিকিটে ফের লড়বেন ট্রাম্প। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাস্ক পরা, চীন, উত্তর কোরিয়া, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বন্ধের সিদ্ধান্ত রোধসহ নানা ইস্যুতে শৈথিল্য দেখাচ্ছেন তিনি। ইরানের সঙ্গে বসার প্রস্তাব দিয়েছেন নিজেই।
১০ দিন আগে প্রথমবারের মতো মাস্ক পরে সংবাদমাধ্যমের সামনে আসলেও সবাইকে এটা পরতে বলবেন না বলে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান ট্রাম্প। তার মতে, এতে মানুষের ব্যক্তিস্বাধীনতা খর্ব হতে পারে।

করোনার বিস্তার রোধে তিন মাস আগেই সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. রবার্ট রেডফিল্ড। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ও ছড়িয়ে পড়া রোধে মুখ ঢাকা কাপর অন্যতম শক্তিশালী অস্ত্র হতে পারে। তখন মাস্ক পরার ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ