1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

মাস্কের ব্যবসায় নেমে সমালোচিত সালমান খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ৭:১০ pm

বলিউড সুলতান সালমান খান। সারাবিশ্বের নানা প্রান্তে রয়েছে তার ভক্ত-অনুরাগী। তবে শুধু অভিনয়ই নয়, ‘বিয়িং হিউম্যান’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে ভাইজানের। মূলত এই প্রতিষ্ঠাটি বিভিন্ন ধরনের লাইফস্টাইল সামগ্রী বিক্রি করে থাকে। সেই ধারাবাহিকতায় করোনা আবহে স্বল্পমূল্যের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করেছিলো তারা। এবার এই প্রতিষ্ঠানটি নিয়ে এলো ফেস মাস্ক। এমনটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সালমান নিজেই।

সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের তৈরী মাস্ক মুখে দিয়ে সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ সবার জন্য নিয়ে এলো ফেস মাস্ক। এবার একটাই কাজ এটা নিজে ব্যবহার করুন এবং অন্যকে উপহার দিন। একটি মাস্ক কিনলে সঙ্গে আরেকটি বিনামূল্যে দেওয়া হবে, যেটি অন্য কাউকে দিতে পারবেন।’

পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে ভাইজান লেখেন, ‘পরিচিত কিংবা অপরিচিত কারো সঙ্গে বাহিরে বের হলেই মাস্ক ব্যবহার করুন। নিজেদের সুরক্ষিত রাখতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। ধন্যবাদ।’

অবশ্য সালমানের এমন পোস্ট খুব ভালোভাবে নেননি নেটিজেনরা। পোস্টটি প্রকাশ্যে আসতেই ভাইজানের প্রতি ক্ষোভ উগরে দেন তারা। একজন জোর সমালোচনা করে লিখেছেন, ১০ টাকার সাহায্য করে ১০০০ টাকা দিয়ে প্রচারণা চালান আপনি। নিজের অপকর্ম ঢাকতে সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, মিডিয়া সহ নানা মাধ্যমে এর প্রচার চালানো হবে। আগেও এমন কাজই করেছেন। গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা, হরিণ শিকার কিছুই বাদ দেননি।

আরেকজন লিখেছেন, আপনি কি নিশ্চিত যে, আপনি এখনো মানুষ আছেন? আপনি তো শুরু থেকে মুখোশের আড়ালেই আছেন! এমন ধরনের নানা মন্তব্যে উপচে পড়ছে সালমানের সোশ্যাল মিডিয়া ওয়াল। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেতা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ