1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

মামলা করতে থানায় গিয়ে ফিরলেন শিপ্রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ১০:৫০ am

পুলিশ কর্মকর্তাসহ প্রায় ১৫০ জনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় গিয়েছিলেন শিপ্রা দেবনাথ। তিনি পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের অন্যতম সহযোগী। তবে কক্সবাজার সদর থানা থেকে এ বিষয়ে মামলা করতে রামু থানায় যেতে বলা হয়েছে।

সম্প্রতি শিপ্রার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছিল। সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান শেলীর নামও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে শিপ্রা মামলা করতে চান বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

শিপ্রা দেবনাথ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী মাহাবুবুল আলম টিপু, সহযোগী সাহেদুল ইসলাম সিফাতসহ কক্সবাজার সদর থানায় যান। রাত ১২টার দিকে তাঁরা থানা থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় শিপ্রা ও সিফাত কোনো কথা বলেননি। তবে শিপ্রার আইনজীবী মাহাবুবুল আলম বলেন, ‘যেহেতু উনি (শিপ্রা) মানসিকভাবে বিপর্যস্ত, তাই এখন কথা বলবেন না। আমরা আপনাদের সঙ্গে আবার বসব। আমরা আগে মামলাটা ফাইল করি।’

মামলার ঘটনাস্থল কক্সবাজার দেখানোর কারণ সম্পর্কে আইনজীবী বলেন, যেহেতু শিপ্রা এখন কক্সবাজারের আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের জলতরঙ্গ রিসোর্টে অবস্থান করছেন, তাই ঘটনাস্থল হিসেবে কক্সবাজারকেই দেখানো হয়েছে।

আইনজীবী মাহাবুবুল বলেন, ‘শিপ্রাকে আটক করার পর তাঁর কম্পিউটার, ল্যাপটপ, ডিভাইস (মোবাইল ফোন) ও পেনড্রাইভ নিয়ে গেছে। এগুলো থেকে তাঁর ব্যক্তিগত ছবি, “জাস্ট গো” তথ্যচিত্রের জন্য ধারণ করা ছবি আপত্তিকরভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমেসহ ইউটিউব চ্যানেলে ছড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, তবে কক্সবাজার সদর থানা তাঁদের মামলাটা নেয়নি। ওসি তাঁদের বলেছেন, যেহেতু শিপ্রাসহ পুরো টিমের ডিভাইস রামু থানা জব্দ করেছে, তাই এই অভিযোগ ওই থানায় দেওয়াই সংগত। তাঁরা এখন বসে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ