1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত

মাদকের দুনিয়ায় এক নতুন নাম ফেনইথাইলামিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ৪:০৬ pm

মাদকের জগতে আবির্ভাব হয়েছে ফেনইথাইলামিন নামে নতুন এক মাদক। এক সময় পারফরমেন্স বৃদ্ধির জন্য খেলোয়াড়রা এ মাদক গ্রহণ করলেও ধীরে ধীরে দখল নিয়েছে মাদকের জগতেও। নতুন এ মাদকে অ্যামফিটামিন ও কোকেন দুটো মাদকেরই প্রতিক্রিয়া রয়েছে। তাই বিশ্বে কোকেন ও ইয়াবার মতোই গণ্য করা হয় ফেনইথাইলামিনকে। তাই দ্রুতই নেশার জগতে প্রভাব বিস্তার করতে পারে নতুন ভাবে বাংলাদেশে আবির্ভাব হওয়া মাদকটি।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘ফেনইথাইলামিন খুবই ব্যয়বহুল মাদকের মধ্যে একটি। যা সাধারণ মাদক গ্রহণকারীর কেনার সাধ্যের বাইরে। প্রথমবারের মতো দেশে মাদকটি জব্দ করায় এ বিষয়ে কারোর সুস্পষ্ট ধারণা নেই। আমরা চেষ্টা করছি এ বিষয়ে বিস্তারিত জানার।’ তিনি বলেন, ‘এ মাদকের গন্তব্য নিয়ে আমরা এখনই নিশ্চিত হতে পারিনি। তদন্ত করতে গিয়ে কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের গ্রেফতার করা গেছে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।’

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘ফেনইথাইলামিন একটি সিনথেটিক ড্রাগ। এ মাদকের কার্যকারিতা অ্যামফিটামিন ও কোকেনের মতোই। এটি মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ‘ক’ শ্রেণিভুক্ত একটি মাদক। যতটুকু জানি এবারই প্রথম মাদকটি বাংলাদেশে জব্দ করা হয়।’

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে প্রথমবারের মতো গত ১১ আগস্ট জব্দ হওয়া মাদক ফেনইথাইলামিন একটি ‘সিনথেটিক ড্রাগ’।

যা কিছু রাসায়নিক সংমিশ্রণ করে ল্যাবরেটরিতেই তৈরি করা হয় ফেনইথাইলামিন। শুরুতে খেলোয়াড়রা পারফরমেন্স বৃদ্ধির জন্য ফেনইথাইলামিন গ্রহণ করলেও ধীরে ধীরে তা নেশার জগতেও প্রভাব বিস্তার করে। এ মাদকটি মূলত ওজন কমানো, টেনশন কমানো এবং মনস্থির করার জন্য খেলোয়াড়রা এ মাদক গ্রহণ করত।

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য জানান, মাদক উৎপাদনকারী দেশ না হলেও বাংলাদেশকে ইদানীং ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মাদক মাফিয়ারা। যারা ট্রানজিট পয়েন্টে মাফিয়াদের সহায়তা করে অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি টাকা না দিয়ে মাদকের চালানের একটি অংশ দিয়ে দেয়। জব্দ হওয়া ফেনইথাইলামিনের চালানটি এমনও হতে পারে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ