1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী ফিটনেসবিহীন যান ও দূষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ইলিশের বাজারে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত অ্যান্টিবায়োটিকে ঝুঁকিতে পোলট্রি খাত স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী চায় ইসি উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাংলাদেশের কাশিমপুর মহিলা কারাগারের ৩ তত্ত্বাবধায়ক ও ৪ কারারক্ষী বরখাস্ত
ময়নাতদন্ত রিপোর্ট

মাথায় আঘাতেই ৩ কিশোরের মৃত্যু হয়েছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ৪:৩৩ pm

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আঘাতজনিত কারণেই তিন কিশোরের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট যশোর সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। আর সিভিল সার্জন রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পাঠিয়েছেন। এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছে কর্তৃপক্ষ।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কর্তৃপক্ষের নির্মম নির্যাতনে সেখানে বন্দী থাকা তিন কিশোর পারভেজ হাসান রাব্বী (১৮), রাসেল সুজন (১৮) ও নাইম হোসেন (১৭) নিহত হয়। আহত হয় আরও ১৫ কিশোর। কেন্দ্র কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষ বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

তবে পরে আহতদের বক্তব্য ও পুলিশের তদন্তে বেরিয়ে আসতে থাকে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পৈশাচিক নির্যাতনে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরের দিনই তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন করে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল বোর্ড। ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে মাথায় আঘাতজনিত কারণেই ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, রিপোর্টটি হাতে পাওয়ার পর নিয়ম মেনে তা পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রকিবুজ্জামান বলেন, রিপোর্টটি আমার হাতে এখনো এসে পৌঁছায়নি। শুনেছি পুলিশ সুপার স্যারের কাছে রিপোর্টটি পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনার সহকারী পরিচালক জাকির হোসেন। তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ ঘটনায় নিহত পারভেজের বাবা রোকা মিয়ার দায়ের করা মামলায় ওই কেন্দ্রের ৫ কর্মকর্তা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। তাদেরকে ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তর সাময়িক বরখাস্ত করেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ