1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০ ৯:২৫ pm

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে পাড়া-মহল্লায় পেশাদার কসাইদের চেয়ে মৌসুমি কসাইদের উপস্থিতিই বেশি। বাড়তি চাহিদার কারণে অনেকেই একদিনের কসাই বনে যান।
এদিকে প্রয়োজনে কিংবা শখের বসেও অনেকে মাংস কাটাকাটিতে হাত লাগান।

অনেক সময় সামান্য অসাবধানতা বা অজ্ঞতার ফলে কোরবানির ঈদ আনন্দও মাটি হয়ে যেতে পারে। মাংস কাটাকাটি করতে গিয়ে হাত-পা কেটে দ্বারস্থ হতে হচ্ছে চিকিৎসকের।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন শুধুমাত্র ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালেই এমন শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সারা দিনে মাংস কাটতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। যাদের বেশিরভাগই হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত। অনেকের শরীরের বিভিন্নস্থানেও জখমপ্রাপ্ত হয়েছেন। এছাড়া গরুর সিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন।

হাত-পা কেটে ফেলা কয়েকজনের পাঁচটি থেকে ১০টি পর্যন্ত সেলাই লেগেছে। তবে কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজধানীর অনেক এলাকা থেকেই লোকজন মাংস কাটাকাটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বেশিরভাগ রোগী ছিল যাত্রাবাড়ী, হাজারীবাগ, ধানমন্ডি এলাকার।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত শতাধিক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা কোরবানির মাংস কাটতে গিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ