1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

মহিউদ্দিন চেীধুরীর স্বপ্নের পরিচ্ছন্ন নগরী গড়তে চান সুজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ৫:২২ pm

পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী হিসেবে সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলের গৌরব ফিরিয়ে আনতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

রোববার (১৬ আগস্ট) নগরীর আন্দরকিল্লায় সিটি করপোরেশনের পুরাতন নগর ভবনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে সভায় পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ে একথা জানিয়েছেন তিনি।

প্রশাসক খোরশেদ আলম সুজন নগরবাসীর স্বার্থে বর্জ্য অপসারণে গতি ফিরিয়ে আনার তাগিদ দিয়ে বলেন, ‘চট্টগ্রাম শহর যদিও দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। চট্টগ্রাম হল দেশের হৃৎপিণ্ড। নাগরিকদের স্বার্থে নগরের আবর্জনা ও বর্জ্য অপসারণে গতি ফিরিয়ে আনতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মূল চালিকা শক্তি দুটি- একটি পরিচ্ছন্ন ও অন্যটি প্রকৌশল বিভাগ।

চলমান বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি কমাতে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগকে সম্মিলিত পরিকল্পনা করে তা দ্রুত বাস্তবায়ন করে ভরাট নালা-নর্দমার মাটি, আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করতে হবে। খাল-ছড়া, নালা-নর্দমার ধারণক্ষমতা বাড়াতে হবে।’

প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলের উদাহরণ টেনে সুজন বলেন, ‘আমাদের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন কর্মীদের নিরলস পরিশ্রমের ওপর ভিত্তি করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলেছিলেন। সেসময় পরিচ্ছন্ন চট্টগ্রামের প্রশংসা শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও এটি উদাহরণ হয়েছিল। ১৯৯৫ সালে হেলদি সিটি হিসেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে তিনি পুরস্কার পেয়েছিলেন। কিন্তু নানা কারণে চট্টগ্রামের সেই গৌরব এখন আর নেই। আমি চট্টগ্রামের সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে চাই।’

পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে সুজন বলেন, ‘কর্মকর্তা ও কর্মচারিদের কাজে আন্তরিকতা, শতভাগ সততা থাকতে হবে। অতীতের কাজের বিষয়ে কিছুই বলার নেই, এখন থেকে সকলকে শতভাগ সততার সাথে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও সততার ঘাটতি পরিলক্ষিত হলে তার পরিণাম ভোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রস্তুত থাকতে হবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ