
যেকোনো সময় জীবন বিপন্ন হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌর নির্বাচনে এই মেয়র প্রার্থী বলেছেন, কোম্পানীগঞ্জে আজকে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি আমাকে সেখানে কবর দেবেন। যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে। আমার শেষ কথা হচ্ছে চামচারা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করে দিচ্ছে।
তিনি সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচন সামনে রেখে রুপালী চত্তরে ব্যবসায়ীদের আয়োজনে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
ভিন্নবার্তা ডটকম/এন