1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

মদ খাইয়ে বান্ধবীকে ধর্ষণ, নগ্ন ছবি ফাঁসের ভয় দেখিয়ে…

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১০:১৭ pm

মাদক খাইয়ে বান্ধবীকে ধর্ষণের পর এক ব্যক্তি হুমকি দিয়েছেন, মুখ খুললে সামাজিক যোগাযোগের মাধ্যমে নগ্ন ছবি আপলোড করে দেবেন। নগ্ন ছবি ফাঁসের ভয় দেখিয়ে টানা চার বছর বিবাহিত নারীকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছেন তিনি। এর মধ্যে ওই নারীর কাছ থেকে দুই লাখ ১০ হাজার টাকা আদায় করেছেন অভিযুক্ত যুবক। চার বছর এভাবে চলার পর ভারতের উত্তর কলকাতা শ্যামপুকুর থানায় ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন ওই নারী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক উত্তর কলকাতার চন্ডী ঘোষ রোডের বাসিন্দা। তার সঙ্গে ওই তরুণীর ছোটবেলা থেকেই বন্ধুত্ব। কয়েক বছর আগে তরুণীর বিয়ে হয়। চার বছর আগে ২০১৬ সালের জুলাই মাসে গল্প করার জন্য ছোটবেলার বান্ধবীকে ডাকেন অভিযুক্ত।

তরুণীর কোনো সন্দেহ হয়নি তার বন্ধুর ওপরও। কিন্তু তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করেন অভিযুক্ত। এরপর শারীরিক সম্পর্কে জড়িয়ে ভিডিও ধারণ করে রাখেন। এরপর থেকে শুরু হয় ব্ল্যাকমেইল। ওই অশ্লীল ছবি শ্বশুরবাড়িতে পাঠানো ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ভয় দেখিয়ে বারবার তাকে ধর্ষণ করা হয়।

তরুণীর অভিযোগ, তাকে অস্বাভাবিক যৌনকর্ম করতে বাধ্য করা হয়। এরপর দুই লাখ ১০ হাজার টাকা দিতেও বাধ্য করেন অভিযুক্ত যুবক। চার বছর ধরে লোকলজ্জার কারণে কাউকে কিছু বলতে পারেননি ওই নারী।

সম্প্রতি তার মানসিক অবস্থা দেখে স্বামীর সন্দেহ হয়। স্ত্রীর মোবাইলে আসা কিছু মেসেজ ঘেঁটে দেখার পর সন্দেহ আরো বাড়ে। তিনি জিজ্ঞাসা করার পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। স্বামীকে পুরো বিষয়টি খুলে বলেন।

এ ক্ষেত্রে স্বামী তার পাশে দাঁড়ান। বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ