1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

ভুল চিকিৎসায় দুই কিডনি কর্তন, ২ বছর পর ক্ষতিপূরণের নোটিশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ৯:৪০ am

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার দুটি কিডনি কেটে ফেলার ঘটনায় ক্ষতিপূরণের নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দায়ী দুই চিকিৎসককে ৭৫ লাখ ও ময়নাতদন্তকারীকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

রওশন আরার মৃত্যুর প্রায় দুই বছর পর ক্ষতিপূরণের এ নির্দেশ দিল মানবাধিকার কমিশন। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন রওশন আরার পরিবার ও তার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। অভিযুক্ত দুই চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার কিডনি অপারেশন করেন বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলাল। কিন্তু অস্ত্রোপচারের পর রোগীর দেহে জটিলতা সৃষ্টি হওয়ায় অন্য চিকিৎসক দেখিয়ে জানতে পারেন অস্ত্রোপচারের মাধ্যমে রফিক শিকদারের মায়ের বাম কিডনি ফেলে দেয়ার কথা থাকলেও ডান কিডনিও অনুপস্থিত। পরবর্তীতে বিষয়টি শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। হাসপাতালের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি।
২০১৮ সালের ৩১ অক্টোবর মারা যান রওশন আরা। সুষ্ঠু তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট না পেয়ে মানবাধিকারর কমিশনের দ্বারস্থ হন রওশন আরার পরিবার। ঘটনার দুই বছর পর তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশন মঙ্গলবার এ বিষয়ে সংশ্লিষ্ট দুই চিকিৎসককে ৭৫ লাখ টাকা ও ময়না তদন্তকারী চিকিৎসকের ২৫ লাখ টাকার ক্ষতিপূরণের নোটিশ জারি করেছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ