
বৃষ্টি হলেই রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে যায়। আর টানা বৃষ্টি বা ভারি বৃষ্টি হলে তো কথাই নেই। অধিকাংশ রাস্তাই ডুবে যায়। কোথায়ও হাটুপানি আবার কোথায়ও কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। জলবদ্ধতার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারেন না।
২০ জুলাই সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ এলাকাই পানিতে তলিয়ে যায়। ছবিতে রাজধানীর মধুবাগ এলাকার আজকের চিত্র দেখা যাচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এনএন/এসএস