1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

ভারতে করোনায় একদিনে রেকর্ড ১০৯২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০ ২:৩৯ pm

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ সংখ্যা। ভারতে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৮৮৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।খবর এনডিটিভির।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন।

করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। এর ফলে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৫১৪ জন।

বর্তমানে ভারতে হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্র অথবা হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে। করোনায় সুস্থতার হার বেড়ে ৭৩.৬৪ শতাংশ হয়েছে এবং মৃত্যু হার কমে ১.৯১ শতাংশে দাঁড়িয়েছে।

ভারতে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্র বলছে, মঙ্গলবার ৮ লাখ ১ হাজার ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

১৮ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ