1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প

ভারতে আবারো লকডাউনের ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০ ১০:৫৬ pm

ভারত জুড়ে তৃতীয় ধাপে ১৭ মে পর্যন্ত লকডাউন চলছে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে চতুর্থ ধাপের লকডাউনের কথা জানিয়েছেন। আর সেই লকডাউনের পদ্ধতি হবে সম্পূর্ণ নতুন। ১৮ মের আগেই ঘোষণা করা হবে নতুন লকডাউন। তবে কি পদ্ধতিতে লকডাউন দেয়া কথা তা খোলসা করেননি। খবর-দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানীরা জানিয়েছেন জীবনের বড় একটি অংশ জুড়ে করোনাভাইরাস আমাদের সঙ্গে থাকবে। কিন্তু এর জন্য আমাদের জীবন সীমাবদ্ধ রাখতে পারি না।

তিনি বলেন, আমরা মাস্ক পরব এবং আমরা সামাজিক দূরত্ব বজায় রাখব। তবেই ভাইরাস আমাদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। এ সময় নতুন লকডাউন ১৮ মের আগেই ঘোষণা করা হবে বলে তিনি জানান।

ভাষণে, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ২০ লাখ কোটির টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। যা ভারতের মোট জিপিডির ১০ শতাংশ। বুধবার দেশটির অর্থমন্ত্রী নিরমলা সিতারামণ আর্থিক প্যাকেজের বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে সোমবার ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করেন নরেন্দ্র মোদি। সেই সময় রাজ্যগুলোর সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ