1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বিএনপির জয়ে তারেক রহমানকে এসজেএফের অভিনন্দন চরফ্যাশনে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, এলাকায় আতঙ্ক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি : পরিবেশ উপদেষ্টা পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানালো গণপূর্ত মন্ত্রণালয় রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও রশিদের পদত্যাগ, ভারপ্রাপ্ত সিইও ফয়সাল রহমান

ভবন থেকে পড়ে ২ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১ ১২:০০ am

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব (২৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম (৪৫)। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নলজানি এলাকায় একটি ৮তলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে তারা ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই এসআই।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ