1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভবনে এডিসের লার্ভা, ১৩ মালিককে জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১ ৬:৪৯ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: ডেঙ্গু মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭টি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়ির মালিককে ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর নিউ ইস্কাটনে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর খিলগাঁওয়ে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর চানখাঁরপুলে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর জুরাইনের বিক্রমপুর প্লাজা ও আশপাশে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর গৌড়নগর ও নাসিরাবাদে শাহীন রেজা, অঞ্চল-৮ এর মালা মার্কেট ও রাজাখালীতে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-৯ এর মাতুয়াইলের মুসলিম নগর এলাকায় বিকাশ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে ২১৪টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলায় ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় ১১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও মাইকিং অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ