1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প
থাকতে হবে কোয়ারেন্টাইনে

ব্যাংকক থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ৬:০৯ pm

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী ও একজনের লাশ নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসরকারি এ বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়ে ফ্লাইটটি ঢাকায় আসার অনুমতি পায়।

ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে এসেছেন। থাইল্যান্ডে তাদের কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিং করা হবে। এরপর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

ইউএস-বাংলা জানায়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা রুটে ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ