1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

বেসরকারি হাসপাতালের নার্সকে গণধর্ষণের অভিযোগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১ ১০:৫৮ am

নরসিংদীর শিবপুরে বেসরকারি একটি হাসপাতালের নার্সকে (২০) গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এঘটনায় বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে বুধবার শিবপুর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেন মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নার্সের পিতা।

আসামিরা হলো শিবপুরের মজলিশপুর এলাকার তাঁরা ভূইয়ার ছেলে হারুন ভূইয়া (২০), একই এলাকার মতিন কমান্ডারের ছেলে মনির ভূইয়া (২০) ও অজ্ঞানামা দুজন।

নির্যাতিতা নার্সের পরিবার ও পুলিশ জানায়, শিবপুরের মজলিশপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া ছোট বোন সমস্যায় পড়েছেন জানিয়ে দ্রুত যাওয়ার জন্য ওই নার্সকে ফোনে খবর দেয় অভিযুক্ত হারুন। ছোট বোনের সমস্যার কথাশুনে বোনকে ফোনে না পেয়ে রাতে শিবপুরে যান ওই নার্স। যাওয়ার পথে রাত ১০টার দিকে মজলিশপুর এলাকায় পৌঁছালে অভিযুক্ত মনির ভূইয়া ছোট বোনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই নার্সকে একটি কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হারুন, মনির ও অজ্ঞাতনামা আরও দুজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারন করে তারা। পরে অজ্ঞাত দুজন চলে গেলে অভিযুক্ত হারুন ও মনির ওই নার্স অসুস্থ অবস্থায় কলাক্ষেতে পড়ে আছে বলে তার আত্মীয়কে ফোনে খবর দেয়।

খবর পেয়ে নির্যাতিতা ওই নার্সের আত্মীয়রা তাকে কলাক্ষেত থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ বুধবার নির্যাতিতা ওই নার্সের ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়। অভিযুক্তদের মধ্যে মনির ভূইয়া নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ