1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর ৭ পাম্প থেকে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

বেনাপোল দিয়ে ভারত যাওয়া যাবে প্রতিদিন, ফেরা যাবে সপ্তাহে ৩ দিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৯:২১ pm

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীরা ভারতে যেতে পারবেন প্রতিদিন, ফিরতে পারবেন সপ্তাহে ৩ দিন। যদিও স্থলপথে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়।

কোভিড-১৯ সার্টিফিকেট ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে সপ্তাহে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার ভারত থেকে দেশে ফিরতে পারবেন যাত্রীরা। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকছে পুলিশ ইমিগ্রেশনের কার্যক্রম।

তবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে করোনার শুরু থেকে।

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ইতোপূর্বে প্রায় ৯ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করত ভারতে। করোনা সংক্রমণে বিধি-নিষেধে বর্তমানে প্রতিদিন যাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ জনে।

ভারতে গত বছর প্রথম করোনা সংক্রমণ দেখা দিলে ১৩ মার্চ ভারত সরকার স্থলপথে বাংলাদেশের সঙ্গে যাতায়াত বন্ধ করে দেয়। পরবর্তীতে করোনা পরিস্থিতি কমে এলে ব্যবসা ও চিকিৎসা ভিসা চালু করেন ১৪ আগস্ট থেকে ভারত সরকার। ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে এখনও। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত বছরের ৭ জুন আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয় দুই দেশের মধ্যে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহাসান হাবিব জানান, ভারত ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে ৩১ জুলাই পর্যন্ত। ঢালাওভাবে সাধারণ যাত্রীদের ভ্রমণের সুযোগ নেই। তবে যাদের ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র আছে কেবল মাত্র তারাই শর্ত সাপেক্ষে দুই দেশের মধ্যে ভ্রমণ করছেন।

ভারত থেকে যারা দেশে ফিরেছেন তাদের বেনাপোল ও যশোরের বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, গার্মেন্টস ইন্ডাস্ট্রিসহ দেশের শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে। বন্দরের বাইরে যাতে ভারতীয় ট্রাক চালকরা বের হতে না পারে সেজন্য কঠোর নজরদারি রেখেছে বিজিবি পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীরা। তাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান জানান, করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দর সচল রাকা হয়েছে। দুই দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে আমদানি রফতানি বাণিজ্য। করোনা সংক্রমণ রোধে কাস্টমস হাউসে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ