1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বেতন বকেয়া: উত্তরা-টঙ্গীতে ফের বিক্ষোভে পোশাক শ্রমিকরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ১২:৫৫ pm

বকেয়া বেতনের দাবিতে ফের উত্তরা ও টঙ্গীতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে উত্তরা এ বিক্ষোভ শুরু হয়।

গাজীপুর মহানগরীর টঙ্গীতে লকডাউনের নিয়ম ভেঙে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকালে টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

কারখানার নিটিং অপারেটর হোসনে আরা বলেন, প্রতিমাসেই এ কারখানা থেকে আন্দোলন করে বেতন নিতে হয়। বিসিক এলাকার সব কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের গত ৯ এপ্রিল বেতন দেয়ার কথা ছিল। এদিন আসলে ১৩ এপ্রিল বেতন নেয়ার জন্য আসতে বলা হয়। আজ শ্রমিকরা বেতনের জন্য আসলে বলা হয় ১৬ তারিখে বেতন দেবে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতনের জন্য এসেছিল। পরে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন দেয়ার কথা জানালে শ্রমিকরা ফিরে যান।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রোববারও গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকার নিউওয়ে ফ্যাশন লিমিটেড, ভোগড়া বাইপাস এলাকার ইস্ট ওয়েস্ট গ্রুপ ও জিরানী এলাকার ডরিন ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

এছাড়া বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকার মিরপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ