1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে দূর্গাপুরে মানববন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৪:০৭ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার বেড়ী বাঁধ ও সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ঢেউটুকোন বাজারে চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডাবেড় গ্রামবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে তাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মোঃ মুস্তাক আহমেদ, আলমগীর হোসাইন, পল্লী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম, নবম শ্রেণির শিক্ষার্থী তোরা রানী, পুষ্প রানী বর্মন, মোঃ কাউসার, মোঃ শহীদ মিয়া ও আবু শহীদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী,নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের লোকজন দীর্ঘ দিন যাবৎ চরম দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছে। কংশ নদের অব্যাহত ভাঙ্গনের ফলে নদের তীরবর্ত্তী রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পরেছে। ফলে এ অঞ্চলের লোকজন তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। গর্ভবতী নারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ছে। বর্ষাকালে ছেলে মেয়েরা স্কুল মাদরাসায় যেতে পারছে না।

মানববন্ধনে বক্তারা, পাঁচ গ্রামের লোকজনের চরম দূর্ভোগ দুর্দশা লাঘবে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নদের তীরবর্ত্তী বেড়ী বাঁধ ও জনগণের চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণের জোড় দাবী জানান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ