1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বুড়িচং উপজেলা আ.লীগের সহ-সভাপতি হলেন ডাঃ আবু মুসা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ am

বুড়িচং উপজেলার সহ-সভাপতির দায়িত্ব পেলেন প্রবীণ রাজনীতিক ডাঃ আবু মুছা ভূইয়া। তিনি পূর্বে একই কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ৩ নং সহ-সভাপতি পদে থাকা আব্দুর রহমান রব চেয়ারম্যান অব্যহতি দিলে পদতি শূন্য হয়। সেখানে কার্যনির্বাহী কমিটির সম্মতিক্রমে ৩ নং সহ-সভাপতি পদে দায়িত্ব দেয়া হয় ডাঃ আবু মুসাকে।

বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাশেম খান ও সাধারণ সম্পাদক আখলাক হায়দার গত স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ডাক্তার আবু মুছা ভুইয়াকে সহ-সভাপতি, বর্তমান কমিটির উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক জি এম জাকারিয়াকে সহ-সভাপতি(সিরাজুল ইসলাম চেয়ারম্যানের শূন্য পদে যিনি ষোলনল ইউনিয়ন এর নব নির্বাচিত সভাপতি), মতিউর রহমান খান রুমেল কে ত্রাণ ও সমাজসেবা সম্পাদক (জি এম জাকারিয়ার শূন্য পদে), ও ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেনকে সদস্যপদে পদায়িত করেন।

ডাঃ আবু মুছা ভূইয়া বিগত দিনে বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক,যুগ্ম আহবায়ক, স্বাস্থ্য সম্পাদক পদে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং বি এন পি জামাত জোট সরকারের আমলে তিনি ও তার পরিবার বহু নির্যাতনের শিকার হন।

তার ছোট ভাই আবু ইউছুফ ভূইয়া, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ, বুড়িচং উপজেলা শাখার সভাপতি এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেক ছোট ভাই শাখাওয়াত হোসেন সোহাগ পীরযাত্রাপুর ইউনিয়ন,৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়িত।

ডা মুসার একমাত্র ছেলে আব্দুল্লাহ আল যুবায়ের ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগ (ঢাবি) এর সহ সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বর্তমানে সরকারী চাকুরীতে যোগদান করেন।

তার এই পদ প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার এড.আব্দুল মতিন খসরু এম পিকে ধন্যবাদ জানান। বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আবুল হাশেম খান এবং সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দারকে কৃতজ্ঞতা জানান। একই সাথে বুড়িচং উপজেলা আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে পাশে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সহযোগিতার আহ্বান জানান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ