1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার বিশ্বকাপে ১২ গ্রুপে ৪৮ দল: একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি, সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের লালমোহনে ইসলামি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ওসি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা

বুধবার মধ্যরাত থেকে ইউরোপে নিষিদ্ধ পাকিস্তান এয়ারলাইনস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০ ৪:৪৪ pm

পাইলটদের জাল সনদের কারণে ইউরোপে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান এয়ারলাইনসের ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) নিরাপত্তার শঙ্কায় সদস্য রাষ্ট্রগুলোতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করেছে।

পাকিস্তানের এক তদন্তে দেশটির পাইলটদের এক-তৃতীয়াংশ অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহ করার বিষয়টি উন্মোচিত হওয়ার কয়েক দিন পরই ছয় মাসের নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত নিল ইএএসএ।

ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির পক্ষ থেকে ৩০ জুন এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের সংসদে এক তদন্ত প্রতিবেদনে পাইলটদের এক-তৃতীয়াংশ অসাধু উপায়ে লাইসেন্স সংগ্রহ করার বিষয়টি উন্মোচিত হয়েছে।

এর পর নিরাপত্তার স্বার্থে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসর ফ্লাইট এবং ভিশন এয়ারলাইনসের (প্রাইভেট পাকিস্তানি এয়ারলাইনস) কার্যক্রম স্থগিত করা হলো। পিআইএর কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনসটির নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছেন। ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস করোনাকালে খুব কম আন্তর্জাতিক ফ্লাইটই পরিচালনা করেছে। গত মাসে অভ্যন্তরীণ রুটে এয়ারলাইনসটির একটি বিমান দুর্ঘটনায় ৯৮ জন নিহত হন।

ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার সময় গত সপ্তাহে পাকিস্তানের এভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার জানান, তার দেশের ৮৬০ পাইলটের মধ্যে ২৬২ জনই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালান। তিনি জানান, পাকিস্তানের ২৬২ জন পাইলট নিজেরা পরীক্ষা না দিয়েই লাইসেন্স পেয়েছেন। তাদের হয়ে পরীক্ষা দিয়েছে অন্য কেউ। খবর আলজাজিরার।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ