1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশ্বে করোনায় মৃত বেড়ে প্রায় পৌনে ৮ লাখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ১১:০৩ am

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে পৌনে ৮ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৮৯৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৪ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৫৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ৩ হাজার ২১৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৫২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাত নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ১৬২ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৭৫৭ জনের।

আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ৬৮২ জন। আর মৃত্যু হয়েছে ৪৯ হাজার ৯৮০ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১২তম। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। সবমিলিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ