1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০ ১১:২৪ am

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ লাখ ৪০ হাজার।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ লাখ ১০ হাজার ৩৬২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৯৭ জনের। আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১২ হাজার ১৮৫ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯৭ হাজার ৮৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১৬ লাখ ২২ হাজার ৬১২ জন। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬ হাজার ৭৫৭ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন। তৃতীয় অবস্থানে থাকা ইতালিতেও মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৩৫ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন।

ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মৃতের সংখ্যা যুক্তরাজ্য ও ইতালির চেয়ে কম হলেও আক্রান্তের সংখ্যা বেশি। স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন। অন্যদিকে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা স্পেনের কাছাকাছি। দেশটিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২১৮ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৬ জন।

এদিকে আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন, আর মৃত্যু হয়েছে ২২ হাজার ১৩ জনের। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। তবে রাশিয়ায় আনুষ্ঠানিক হিসাবে মৃত্যুর সংখ্যা অবশ্য অনেক কম, ৩ হাজার ৩৮৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে। যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক হিসাবে আক্রান্ত বা মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ তুলনায় বেশ কম। দেশটিতে গত এক সপ্তাহে নতুন করে এই ভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যুর তথ্য নেই, অর্থাৎ মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৮ জনই রয়েছে ।

গত এক সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা অবশ্য ৪০ জন বেড়েছে। এ নিয়ে রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে চীনে শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৮৪ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ হাজার ৭৮ জন। এদের মধ্যে ৪৫২ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮৮৬ জন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ