1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

বিশ্বজুড়ে জিমেইলে বড় ধরনের সমস্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৩:২৮ pm

বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল। অনেকেই মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন। অন্য মেইল সেবা থেকে মেইল করা হলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না। জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারেননি তারা। আমাদের সংবাদে ব্যবহৃত ছবিতে দেখানো হয়েছে কোন ধরনের সমস্যা পড়ছেন ব্যবহারকারীরা। খবর দ্য জেরুজালেম পোস্টের।

তবে বিভিন্ন গণমাধ্যম গুগলের নানা ধরনের সমস্যার কথা জানাচ্ছে। বলা হচ্ছে, জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছিলেন না।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে (বাংলাদেশের স্থানীয় সময় সোয়া ১০টা) ব্যবহারকারীরা জিমেইলে বিভ্রাট নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। ‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। গুগল বলছে, ‘আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।’ জিমেইলের সমস্যা নিয়ে অসংখ্য ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন টুইট করে।

বলা হচ্ছে, জিমেইলে এ ধরনের বিভ্রাট এবারই প্রথম নয়। এ বছরের জুলাই মাসেও ভারতের গুগল ব্যবহারকারীরা বিপাকে পড়েছিলেন, কয়েক ঘণ্টার জন্য ঠিকঠাক কাজ করেনি জিমেইল সেবা। সে সময় ভারত বাদেও অন্য কয়েকটি দেশের ব্যবহারকারীরা জিমেইলে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ জানিয়েছিলেন। ডাউন ডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ