1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের ফি দিতে হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ১১:১৬ am

চলতি বছরের ১ আগস্ট থেকে বিমানবন্দর ব্যবহার করে দেশ-বিদেশ কোথাও গেলেই যাত্রীদের গুণতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি।

বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা, সেবার মান বাড়াতে ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গমন যাত্রীদের এই ফি দিতে হবে। এ সংক্রান্ত আদেশ সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১শ টাকা ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে পাঁচ ডলার ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ছয় ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার ও এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ