1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

বিধিনিষেধ লঙ্ঘন : ১৩৩ জনকে আদালতের জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১ ৬:১১ pm

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন (বিধিনিষেধ)। এদিন বিধিনিষেধ লঙ্ঘন করায় ডিএমপি অধ্যাদেশ আইনে ১৩৩ জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (২৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ও ধীমান চন্দ্র মন্ডল এই জরিমানা করেন। জরিমানার টাকা দেয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়।

আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৩৩ জনকে আদালতে আনা হয়। তাদের প্রত্যেককে ডিএমপি অধ্যাদেশ আইনে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা দেয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ