1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

বিদেশ যেতে আর্থিক প্রতিষ্ঠান এমডিদের অনুমতি লাগবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ১:২২ pm

এখন থেকে অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি)। এ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তাদের বিদেশে যেতে হলে আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অনুমতি পেলে তবেই বিদেশে যেতে পারবেন আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা।

ব্যাংকের এমডিদের বিদেশে যাওয়ার ক্ষেত্রেও আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। শুধু অনুমতি নয়, কোথায় যাবেন, কোথায় থাকবেন, সঙ্গী কে- এসব তথ্যও বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা দাপ্তরিক কোনো কাজে কিংবা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলে তাদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সার্বিক গতিশীলতা হ্রাসের পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হতে পারে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এর পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে অবস্থান যতদূর সম্ভব পরিহারের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো আর্থিক প্রতিষ্ঠানের এমডি বাংলাদেশের বাইরে ভ্রমণ আবশ্যকীয় হলে দেশের বাইরে গমনের আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এ ধরনের অনুমোদন গ্রহণের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঠানো আবেদনপত্রের সঙ্গে ভ্রমণের ১৫ কর্মদিবস আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকে আবেদন জমা দিতে হবে। কোনো এমডির দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে দেওয়া আবেদন বাংলাদেশ ব্যাংক অনুমোদন করা হলে তাতে অনুপস্থিতকালে তার জায়গায় যিনি দায়িত্ব পালন করবেন, সেই কর্মকর্তাদের নাম, পদবি, দাপ্তরিক ফোন, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয় এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতে হবে। ভ্রমণের কারণ, খরচ, কোথায় অবস্থান তাও জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, এমডিরা হুটহাট করেই বিদেশে চলে যাচ্ছেন। অনেক সময় জরুরি প্রয়োজনেও তাদের পাওয়া যাচ্ছে না। অনেকের বিরুদ্ধে বিদেশে আবাস গড়ারও অভিযোগ মিলছে। এসব ব্যক্তির কাছে আমানতকারীদের টাকা নিরাপদ নয়। এজন্য এ বিধিনিষেধ দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ