1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ সবজির দাম সহনীয়, আমদানির পর পেঁয়াজের দাম কমে যাবে: কৃষি উপদেষ্টা চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ নেত্রকোনায় বিএনপির প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি চাঁদাবাজিকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা ৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান

বিএসএমএমইউতে করোনা রোগী ভর্তি নেয়া হচ্ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০ ২:০১ pm

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১০তলা কেবিন ব্লকে করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোগীরা সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন। তবে রোগীর সংখ্যা কম।শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। এজন্য সেখানে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) আছে। এ কেবিন ব্লকে আমরা আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দিতে পারবো। সকাল ৮টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রোগীরা আউটডোর থেকে নয়, সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন। তবে ভর্তি রোগীর সংখ্যা এখন কম। পরবর্তীতে তা বাড়তে পারে।

‘এছাড়া আমাদের বেতার ভবনকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ১২০ জন রোগী থাকতে পারবেন। তবে সেখানে আপাতত সেন্ট্রাল অক্সিজেন করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে।’

বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকে করোনা ভাইরাস রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বেতার ভবনে আমাদের আইসোলেশন সেন্টার প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, কেবিন ব্লকের সপ্তম তলায় ২১টি আইসিইউ বেড আছে। এছাড়া অষ্টম তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। কেবিন ব্লকে ভর্তি রোগীদের এক, দুই, তিন ও চতুর্থ তলায় রাখা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ